
আঞ্চলিক
পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
পটুয়াখালিত প্রতিনিধি: ‘মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা’ স্লোগানে পটুয়াখালীতে ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে পটুয়খালী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়।
শুরুতে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, প্রফেসর আব্দুস সলাম, সধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ হালিম।



