নিউ ইয়র্কপ্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে নারীদের ঐতিহাসিক মনোনয়ন

জাহান আরা দোলন: ২০২২ সালের নিউ ইয়র্ক আইনসভা শাখা, প্রথমবারের মতো নারী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সদস্যে পরিপূর্ণ থাকবে।

ইতিমধ্যে, কিছু কাছাকাছি পর্যায়ে থাকা প্রতিদ্বন্দ্বিরা জিওপি’র আরও কিছু কাউন্সিল সিট পেয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবারে যখন মধ্যপন্থী ডেমোক্র্যাট এরিক অ্যাডামসকে ভোটাররা তাদের মেয়র হিসাবে বেছে নিয়েছেন।একই সময়ে সম্ভাব্য নতুন রিপাবলিকান সদস্য যুক্ত করার সময়ে সিটি কাউন্সিলের নির্বাচনে বেশিরভাগ প্রগতিশীল আসন দখল করে নিয়েছে।

বুধবার সকাল পর্যন্ত কাউন্সিলের স্পিকার হতে চাওয়া ব্রুকলিন ডেমোক্র্যাট জাস্টিন ব্রানানের পুনর্নির্বাচন বিড সহ মোট নয়টি প্রতিদ্বন্দ্বিতা খুব কাছাকাছি পর্যায়ে ছিল। সিটি কাউন্সিলের ভবিষ্যত একান্ন সদস্যের মধ্যে অনেকেই আছেন যারা একেবারেই নতুন প্রার্থী এবং আছেন সর্বাধিক সংখ্যক নারী সদস্য।

বিজয়ী একত্রিশ জন নারী সদস্যরা হবেন বর্তমান কাউন্সিলের নারী নেতৃত্বের তুলনায় সংখ্যায় দ্বিগুণেরও বেশি। এদের মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে আছেন, ব্রুকলিনের ৩৯তম জেলার শাহানা হানিফ।

ট্যাক্সি কর্মীদের সাথে চৌদ্দ দিনের অনশনের মধ্যে দশ দিনের অংশগ্রহণের পরে, মঙ্গলবার রাতে ব্রুকলিনে নিজ সমর্থকদের সাথে কথা বলার সময় হানিফ জানিয়েছেন যে তিনি তার নতুন ভূমিকায় ‘মেয়রকে নজরদারিতে রাখবেন’।

তিনি বলেন, ‘আমি মেয়রের হয়ে কাজ করি না। আমি মানুষের জন্য কাজ করি। আমি এর পরের লড়াইগুলোকে জানি, বিশেষ করে দক্ষিণ এশীয় এবং মুসলিমদের জন্য।’

নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন ২০২১এর ফলাফল
নির্বাচনের রাতের ফলাফলে নবাগত রিপাবলিকান অ্যাটর্নি ইনা বার্নিকভকে সমর্থন থেকে মনে হচ্ছে, ডেমোক্র্যাটরা ব্রুকলিনে অন্তত একটি আসন হারাতে যাচ্ছে। নির্বাচনের শেষের দিকে, কোভিড ভ্যাকসিন ম্যান্ডেটের বিরুদ্ধে প্রতিবাদ করে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পাঠানো একটি অটোমেটিক টেলিফোন কল থেকে উৎসাহবার্তা পেয়েছিলেন বার্নিকভ। এই তিনটি অনির্ধারিত প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারলে, রিপাবলিকানরা তাদের বর্তমান কাউন্সিলের আসন দ্বিগুণ করে ছয়টি আসন পাবে৷ সম্প্রতি চলে যাওয়া কাউন্সিল সদস্যদের মধ্যে পঁয়ত্রিশ জনই দুই বা তিন মেয়াদ সীমায় স্থায়ী হয়েছিলেন।

নতুন কাউন্সিল বিজয়ীরা নিজেদের অবস্থান তৈরি করার জন্য একটি সংক্ষিপ্ত সময় পাবেন। মার্কিন আদমশুমারি অনুসরণ করে পুনর্বিন্যাস করণের কারণে, সমস্ত নতুন কাউন্সিল সদস্যরা চারের পরিবর্তে মাত্র দুই বছরের জন্য কাজ করবেন। ২০২৩ সালে পুনর্বিন্যাসকৃত জেলাগুলিতে আবার নতুনভাবে কাজ শুরু হবে৷ তখন তারা আরও দুইটি পূর্ণ চার বছরের মেয়াদে কাজ করার অধিকারী হবেন।

সিটি কাউন্সিল, নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা’র আনুষ্ঠানিকভাবে সমর্থিত প্রথম দুই সদস্য, কুইন্স ডেমোক্র্যাট টিফানি ক্যাবান এবং ব্রুকলিনের আলেক্সা অ্যাভিলেস’কে ০১ জানুয়ারীতে স্বাগত জানাবে।

সিনেটর চাক শ্যুমার (ডি এনওয়াই) সমর্থিত বামপন্থী একজন প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও রিপাবলিকানরা সীমিত মেয়াদের এরিক উলরিচের মাধ্যমে দক্ষিণ কুইন্সের আসনটি ধরে রেখেছে ।

কুইন্স জিওপি পার্টির চেয়ারম্যান জোয়ান আরিওলা, গোয়ানিজ এবং পাঞ্জাবি বংশোদ্ভূত শিক্ষক ফেলিসিয়া সিং এর বিপক্ষে জয়লাভ করেছেন। নির্বাচনে আরিওলা’র প্ল্যাটফর্ম জননিরাপত্তা এবং জীবনমানের সমস্যার দিকে আলোকপাত করেছিল। তিনি এনওয়াইপিডি বাজেট হ্রাসের পাশাপাশি রিকার্স আইল্যান্ড বন্ধ করার বিরোধিতা করেছিলেন।

মঙ্গলবার রাতে আরিওলা, সমর্থকদের উল্লাসিত সমর্থকদের সামনে সিংয়ের প্রতি একটি নির্বাচনী বক্তৃতা ছুড়ে দেন। রবিবার, কুইন্সের বেলে হারবারে একটি প্রচার সভায় শ্যুমারের সিংয়ের সঙ্গে একত্রে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু শ্যুমারের নিরাপত্তা দল একজন স্থানীয় কাউন্টার প্রটেস্টরের হুমকিমূলক মন্তব্যের বিষয়ে সতর্ক করার পরে এটা বাতিল করা হয়।

ভলান্টিয়ার এবং প্রচারণা দলের কথা অনুযায়ী, প্রতিবাদকারীকে সিংয়ের প্রচারণায় নিয়োজিত ভলান্টিয়ারদের বিষয়ে বলতে শোনা গিয়েছিল যে অনুসারে ‘সমস্ত ডেমোক্র্যাটদের গুলি করে মারা উচিত।’

আরিওলা সিং প্রতিদ্বন্দ্বিতা ছিল বাইরের অর্থ ব্যয়কারীদের পক্ষের একটি প্রধানতম আকর্ষণের বিষয়, যে কারণে এই নির্বাচনে, শহরের নির্বাচনী অর্থব্যয় ছাড়াও বাইরে থেকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করা হয়।

বাইরের পক্ষের কিছু উল্লেখযোগ্য অর্থব্যয় কিছু কিছু ক্ষেত্রকে ক্ষতিগ্রস্থ করেছে এবং অন্যান্য ক্ষেত্রে নিজেই ক্ষতির সম্মুখীন হয়েছে৷

এনওয়াইপিডি’র বৃহত্তম ইউনিয়ন, পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন, আরিওলার সমর্থনে ১ লক্ষ ৪০ হাজার ৮ শত ৬৯ মার্কিন ডলার এবং সিংয়ের বিরোধিতা করতে ৭৭ হাজার ৪ শত ৬০ মার্কিন ডলার খরচ করে।

পিবিএ’র ৩ লক্ষ ৭৫ হাজার ডলারের বেশি ব্লাঙ্কেটিং স্টেটেন আইল্যান্ডের ভোটার, মেইলার এবং বিজ্ঞাপনের সাহায্য প্রাক্তন কাউন্সিল মেম্বার স্যাল আলবানিজকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ফলাফল, তিনি রিপাবলিকান ডেভিড কার থেকে অনেক পিছিয়ে পড়েছেন।

এছাড়া বিভিন্ন দল যেমন, কমন সেন্স এনওয়াইসি, রিয়েল এস্টেট মোগল স্টিফেন রস, কসমেটিক্স উত্তরাধিকারী রোনাল্ড লডার এবং অন্যান্য ধনী দাতাদের সমর্থিত কাউন্সিলের কেন্দ্রীয় পদ প্রার্থীদের (যাদের জন্য দাতারা বেশ মোটা অঙ্কের টাকা ব্যয় করেছিলেন) নির্বাচনে মিশ্র ফলাফল পাওয়া গেছে।

সুপার পিএসি ডেমোক্র্যাট স্টিভ স্যাপারস্টেইনকে সমর্থন করে বার্নিকভের বিরুদ্ধে জনগণকে উৎসাহিত করার ব্যর্থ প্রচেষ্টায় নব্বই হাজার মার্কিন ডলার খরচ করেছে। ডেমোক্র্যাট চেইম ডয়েচ কর জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার আগেই বহিষ্কৃত হন। ডয়েচ নিজ দলের মনোনীত প্রার্থীকে বার্নিকভকে নিজের আসনের জন্য সমর্থন করেছিল৷

কমন সেন্স এনওয়াইসি সিংকে সরিয়ে দিতে মেইলারদের স্পনসর করেছিল এবং ফক্সকে পরাজিত করতে ব্রানানের পক্ষে খরচ করেছিল।

দ্য সিটি অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension