প্রবাস

শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড পেলেন সালমা ওসমান লিপি

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি পেলেন শেরে-বাংলা গোল্ডেন এওয়ার্ড।

গত ১৯ নভেম্বর (শুক্রবার) ঢাকায় এক অন্ঠুানে সালমা ওসমান লিপির হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিজয়নগরে হোটেল-৭১ এর মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। শেরে-বাংলা একেএম ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব মো. আর. কে. রিপনের পরিচালনায় এই অনুষ্ঠানে আলোচক ছিলেন শেওে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া, সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।

পুরস্কার প্রাপ্তির পর অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সালমা ওসমান লিপি বলেন, সমসময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ কাজে নিবেদিত থাকতে চাই। যে পুরস্কার পেলাম, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্টদের। আমি মনে করি, এই পুরস্কার কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension