বিনোদন

বন্ধ হয়ে গেল ‘ব্ল্যাক প্যান্থার’ সিক্যুয়ালের কাজ

মার্ভেল সুপারহিরো সিনেমা ‘ব্ল্যাক প্যান্থার’র সিক্যুয়াল ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’র শুটিং বন্ধ হয়ে গেল। চলতি বছর এ সিনেমাটির শুটিং হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি। এ সিনেমার অভিনেত্রী লেটিটিয়া রাইট শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। চোট থেকে সেরে উঠতে অন্তত আরও এক মাস সময় লাগবে। এ কারণে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।

রাইট গত আগস্টে একটি স্টান্টের সময় আঘাত পেয়েছিলেন এবং নিরাময়ের জন্য আরও সময় প্রয়োজন। তবে তার আঘাতের প্রকৃতি প্রকাশ করা হয়নি। শুটিং বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে এ সিনেমাটির মুক্তি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ২০২২ সালের নভেম্বরে এটির মুক্তির তারিখ নির্ধারিত ছিল। উল্লেখ্য, ২৮ বছর বয়সি রাইট ‘ব্ল্যাক প্যান্থার’-এ টেক জিনিয়াস এবং প্রয়াত চ্যাডউইক বোসম্যানের ছোট বোনের ভূমিকায় অভিনয় করছেন।

২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে অপ্রত্যাশিত মৃত্যুর পর বোসম্যানের চরিত্রটি আর পুনর্র্নির্মাণ করা হয়নি। তবে রাইট নতুন সিক্যুয়ালে দারুণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী ডিজনি। এদিকে মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টার জানিয়েছে, গত আগস্টে আঘাতের পরও অন্যান্য দৃশ্য এবং অভিনেতাদের শুটিং চালিয়ে যাচ্ছিলেন রাইট, কিন্তু পরিচালক রায়ান কুগলার বিষয়টি মেনে নিতে পারেননি। তাই শেষ পর্যন্ত শুটিং বন্ধ করতে বাধ্য হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension