আন্তর্জাতিক

আফ্রিকার দেশগুলোতে মধ্যপ্রাচ্যের ৫ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা

দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার অন্যান্য দেশের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিমান যোগাযোগ স্থগিত ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ। নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর এ সিদ্ধান্ত নেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও মরক্কো। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের রাষ্ট্রয়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে দক্ষিণ আফ্রিকাসহ সাতটি দেশের সঙ্গে তাদের বিমান চলাচল স্থগিতের বিষয়টি নিশ্চিত করে। শনিবার খবরে বলা হয়, সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটলে এ সংখ্যা আরো বাড়বে।

এসপিএ আরো জানায়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী- আপাতত খুব জরুরি কোনো কারণ ছাড়া দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসোথো এবং এসওয়াতিনিতে সৌদি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন না।

দক্ষিণ আফ্রিকার সব যাত্রী ও দেশটি থেকে আসা সব ফ্লাইট ইউএইতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারও। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, ইউএই থেকে কোনো যাত্রী বা ফ্লাইট দক্ষিণ আফ্রিকার ওই দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন না। আগামী সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension