প্রবাস

নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয় পরিদর্শন করেছেন।

স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) কনস্যুলেট কার্যালয় পরিদর্শনকালে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসানসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে।’

তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন ও সার্বভৌম। তাই, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

তিনি দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরও বেশি করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রীকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension