আঞ্চলিক

নওগাঁয় ইউপি সদস্যের বিরুদ্ধে নৃ-গোষ্ঠীর অভিযোগ

এম এ রাজ্জাক, নওগাঁ থেকে: নওগাঁ’র নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতবাড়ী উচ্ছেদ নামে যে জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে তা মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন ইউপি সদস্য দুলাল ও এলাকাবাসী।

শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইউপি সদস্য দুলাল ১৯৯৬ সালে একই এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দেনা ও বয়লা মার্ডির কাছ থেকে চন্দননগর মৌজা ১১৪৬,৪৭,৪৮,৪৯,৮২ দাগে জমি ক্রয় ও ভূমিকর্তৃক পার্মিশন করে ভোগ দখল করে আসতেছেন বলে জানান সচেতন মহল । অপরদিকে নৃ-গোষ্ঠীর বসতবাড়ী করে থাকা দখলীয় খাস সম্পত্তি থেকে উচ্ছেদ করে জোরপূর্বক দখলের মিথ্যা অভিযোগ তুলে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে, তালা বাস বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।

ইউপি সদস্য দুলাল জানান,ষষ্ঠ ধাপে নির্বাচনে ইউপি সদস্য পদ প্রার্থী হওয়ার কথা শুনে কতিপয় ষড়যন্ত্রকারীরা এই সব মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এই ষড়যন্ত্রকারীদের উপর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

এদিকে যশাই মার্ডি বলেন, আমরা দেশ স্বাধীনের পর থেকে এই জায়গার উপর বসবাস করে আসছি। হঠাৎ দুলাল মেম্বর হওয়ার পর আমাদের উচ্ছেদ করে জায়গা দখল করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension