ব্যক্তিত্ব

পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালি নির্বাচন কমিশনার

মাকসুদুজ্জামান লস্কর


আজ আমি আমার এক বন্ধুর বাবাকে বিনম্র স্রদ্ধায় স্মরণ করছি যিনি এক ঐতিহাসিক দায়িত্ব পালন করলেও আজ বিস্মৃতপ্রায়। তিনি সৈয়দ গোলাম মাহবুব আলী। তার জন্ম ১৯১৫ সালে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম এবং একমাত্র বাঙালি নির্বাচন কমিশনার ছিলেন।

জন্ম ১৯১৫ সালে। তার পৈত্রিক বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামে খোন্দকার বাড়ি। তিনি আলীগড় থেকে ১৯৩৭ সালে স্নাতক পাশ করেন। ১৯৪৮ সালে নির্বাচন কমিশনে যোগ দেন এবং তৎকালীন পাকিস্তান কমিশন গঠন করেন। ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচন কমিশনার হন!

১৯৭০ সালের পাকিস্তানের যে জাতীয় নির্বাচনে বাঙালিদের একচেটিয়া ভোট পেয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সে নির্বাচন জনাব সৈয়দ গোলাম মাহবুব আলী পুর্ব পাকিস্তানের নির্বাচন কমিশনার হিসাবে সুষ্ঠুভাবে সম্পাদন করেন। ১৯৭১ সালের ১৩ জুন তিনি মারা যান।

বঙ্গবন্ধুর সাথে জনাব সৈয়দ গোলাম মাহবুব আলীর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে সত্তরের নির্বাচন বিষয়ে বঙ্গবন্ধুর সঙ্গে জনাব সৈয়দ গোলাম মাহবুব আলীর নিয়মিত যোগাযোগ ছিল।

আমি আমার স্কুল বন্ধু আমেরিকা প্রবাসী সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজকে ধন্যবাদ দিতে চাই তার পিতার বিষয়ে বিস্মৃতপ্রায় তথ্য দেয়ার জন্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension