বাংলাদেশযুক্তরাষ্ট্র

বিদায় নিলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

বিদায় নিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে তিন বছরের ঢাকা মিশন শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন তিনি। তবে বিদায়ী বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ মিশনকে তিনি তার পেশাগত জীবনের শ্রেষ্ঠ সময় বলে আখ্যা দিয়েছেন।

এরই মধ্যে মিলার তার পূর্বনির্ধারিত সব অফিসিয়াল সাক্ষাৎ সম্পন্ন করেছেন। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের ঝুঁকিসহ বিভিন্ন কারণে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি তিনি। রাষ্ট্রাচার অনুয়ায়ী বিদায়ী দূতরা রাষ্ট্র ও সরকার প্রধানের সাক্ষাৎ পেয়ে থাকেন।

কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা মিলারকে বিমানবন্দরে আন্তরিক বিদায় জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension