
নায়ক রিয়াজের শ্বশুরের ফেসবুক লাইভে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা
ধানমন্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে মহসিন একাই থাকতেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত রাত সোয়া নয়টার দিকে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।
রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান নামের এক ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানা গেছে। আত্মহত্যা করা মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টার দিকে মহসিন আত্মহত্যা করেন বলে জানা গেছে।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খাঁন। রাত পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।
লাইভে এসে আবু মহসিন বলেন, ‘আমার বয়স ৫৮ বছর। আমি বাসায় একা থাকি। আমার একমাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে। আমার খালা মারা গেছে। ছেলেমেয়ে, স্ত্রী যার জন্য যাই করি- আসলে কেউ কারও নয়।’
পরে তিনি নিজের মাথায় গুলি করেন।
চিত্র নায়ক রিয়াজ জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। ঘটনার বিস্তারিত এখনো জানেন না তিনি।



