
কবিতা
প্রতিশোধ
শামীমা সুলতানা
প্রতিশোধটা ছিল গনগনে এক আগুনের কুণ্ড!
তাহারে পোড়াইতে চাহিয়া প্রতিনিয়ত পুড়িয়াছি আমিও!
একদিন অনুভব করিলাম, আগুনটা তাহার মহাশক্তিধর
তেজ হারাইয়া নিভু নিভু করিতেছে।
ক্রোধে আগুনেরে শুধাইলাম,
‘কী কারণে এই বঞ্চনা তাহার!’
আগুন সহাস্যে কহিল,
মহাকালের স্রোতে ভাসিতে ভাসিতে
প্রতিশোধ নেবার মানুষটাই যে চলিয়া গিয়াছে দূর বহুদূর…
কাহারও তরে তবে সে তেজোদ্দীপ্ত হইয়া উঠিবে!!!



