আন্তর্জাতিক

যারা পেলেন শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন

২০২২ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে। এবার প্রাথমিক বাছাইয়ে নাম এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার ধর্মগুরু পোপ ফ্রান্সিসের।

গত সোমবার এ সম্ভাব্য তালিকা প্রকাশ করেন নরওয়ের আইনপ্রণেতারা। এ তালিকায় ব্রিটিশ পরিবেশবিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিনোস্কায়ার নাম রয়েছে। তালিকায় আরো রয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনরত ডেনমার্কের আলোচিত কিশোরী গ্রেটা থানবার্গের নাম।

এছাড়া সামরিক জান্তাবিরোধী জোট মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, দ্বীপরাষ্ট্র টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্টের নাম পাওয়া গেছে তালিকায়।

নিউজ উইক জানায়, ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার এবং তার ডেপুটি বার্কোভিটস মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় তাদের কাজের জন্য মনোনীত হয়েছেন। এই জুটি ইসরায়েল এবং আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত একটি চুক্তিতে ভূমিকা রেখেছিল। আমেরিকান অ্যাটর্নি অ্যালান ডারশোভিটস তাদের মনোনীত করেছে।

এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শান্তি চুক্তিতে তার ভূমিকার জন্য মনোনীত হয়েছেন।

দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এই বিষয়ে কিছু জানায় নি। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এ কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। অবশ্য, মনোনোয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু কিছু নাম প্রকাশ করে থাকেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension