প্রবাস

সুইডেনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

রূপসী বাংলা ডেস্ক:বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে স্থানীয় একটি রেস্তোরাঁয় সুইডেন জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করা হয়।

সুইডেন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি বিএনপি নেতা রেজাউল করিম শিশিরের সভাপতিত্বে এবং মাহমুদুল হক হিমুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম শিশির বলেন, “খালেদা জিয়ার মুক্তির জন্য দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ, সংগ্রাম চালিয়ে যেতে হবে। মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন লাভে সক্ষম হবে।”

সভায় বক্তব্য রাখেন সুইডেন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন ,ড:তারেক মাহফুজ,মাহাবুব হাসান শাহিন,কে এম কানন, রুহুল আমিন বিল্লাল, মহিউদ্দিন আহমেদ বাদল,আরসাদ খান টুটুল, ও তারেক মাহমুদ প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত ইফতারের আগে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension