আন্তর্জাতিক

‘যুদ্ধ শেষ হতে মে মাস পর্যন্ত লাগতে পারে’

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ আগামী মে মাস নাগাদ যুদ্ধের অবসান দেখতে পাচ্ছেন। কারণ তার ধারণা, ওই পর্যন্তই প্রতিবেশী রাশিয়ার যুদ্ধরসদ টিকবে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (১৪ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এই যুদ্ধের সময়সীমা নির্ভর করছে ক্রেমলিন এ অভিযান চালিয়ে যেতে কী পরিমাণ সম্পদ বরাদ্দ করতে চায়, তার ওপর। ওলেকসি আরেস্তোভিচ বলেন, ‘আমার ধারণা, মে মাসের আগে এটা থামবে না, মে-এর প্রথমার্ধ পর্যন্ত। আমাদের একটা শান্তি চুক্তি হওয়া উচিত, হয়তো আরও আগেই তা করা উচিত। দেখা যাক ,সামনে কী ঘটে।

তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটি পথের মুখে আছি। হয়তো আমরা দ্রুতই একটি শান্তি চুক্তি দেখতে পারি, হয়তো এক থেকে দুই সপ্তাহের মধ্যে, সেনা প্রত্যাহারসহ সবকিছুই। অথবা আবার একটা সুযোগ আছে যে সবকিছুই একই সময়ে নষ্টও হতে পারে। যেমন সিরিয়ানদের জন্য হয়তো দ্বিতীয় একটি রাউন্ড এবং তখন আমরা তাদেরও মিটিয়ে দেবো। সেক্ষেত্রে একটি চুক্তি মধ্য এপ্রিল বা এপ্রিলের শেষ নাগাদ হতে পারে।’

অবশ্য রাশিয়া যে আরও ‘পাগলামি’ করে বসতে পারে, সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ওলেকসি আরেস্তোভিচ। তার ভাষায়, হয়তো মাত্র একমাসের প্রশিক্ষণ দিয়েই সম্পূর্ণ একদল নতুন সেনা পাঠাতে পারে মস্কো। কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনায় এখন পর্যন্ত ফল এসেছে খুব সামান্যই। অবরুদ্ধ ইউক্রেনীয় শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনার করিডোর তৈরি ছাড়া বিশেষ কোনো ঐকমত্য হয়নি দুই পক্ষের মধ্যে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension