
আটলান্টিক সিটিতে পিঠা উৎসব
আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের প্রবাসীরা প্লিজেন্টভিল শহরের ইস্ট ব্ল্যাক হর্স পাইকে ‘ওহ সেন্ট জোসেফ হোটেলে গত ১৫ মার্চ জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবের আয়োজনের মধ্যে ছিল কথামালা, বাহারি পিঠার প্রদশর্নী, কবিতা পাঠ ও সংগীত অনুষ্ঠান ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে পাঠ, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারন সম্পাদক সৈয়দ শহীদ। শুভেচছা বক্তব্য রাখেন আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেনট মিসেস লা কোয়েটা স্মল, সোহেল আহমদ, ফারুক তালুকদার, শহীদ খান, জহিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন।অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটি, উপদেষ্টা কমিটি ও ট্রাষটি বোর্ড এর সদস্যদের সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়ন্ত সিনহা। বাংলাদেশের বাহারি পিঠা নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী।
পিঠা উৎসবের সার্বিক সহয়োগিতায় ছিলেন হাফিজুর রহমান, আবদুল কালাম,মনসুর মিয়া ,সবুর মিয়া ,সায়েম আহমদ ,সুজেল আহমদ ,লিপন আহমদ প্রমুখ ।



