পরিবেশবাংলাদেশ

টানা চতুর্থবার বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ

টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে আছে আফ্রিকা অঞ্চলের দেশ চাদ। ২০২১ সালে বিশ্বজুড়ে বাতাসের গুণগত মান পরীক্ষা করে এই তালিকা তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউ এয়ার।

বিশ্ব বায়ুমান সমীক্ষা ২০২১ শীর্ষক প্রতিবেদনে আইকিউ এয়ার দেশের পাশাপাশি বিশ্বের দূষিত শহরের তালিকাও প্রকাশ করেছে। আইকিউএয়ারের এই তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী চিহ্নিত হয়েছে ভারতের নয়াদিল্লি।

বাংলাদেশ টানা চতুর্থ বারের মতো শীর্ষ দূষিত দেশ হিসেবে শনাক্ত হওয়ার পাশাপাশি রাজধানী ঢাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ দূষিত রাজধানী হয়েছে।

বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ু দূষণের ওপর ভিত্তি করে ওই তালিকা তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বের কোনো দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

পার্টিকুলেট ম্যাটার (পিএম-২.৫) বা বস্তুকণার ২.৫ মানের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ও শহরের তালিকা প্রকাশ করেছে আইকিউএয়ার।

গত বছর ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তনের পর জানায়, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুকণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এরচেয়েও কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

গত বছর বাংলাদেশের বায়ুতে প্রাণঘাতী পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২.৫ এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল ৭৬ দশমিক ৯ শতাংশ; যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে কয়েক গুন বেশি। এর আগে, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশে পিএম-২.৫ এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল যথাক্রমে ৯৭.১, ৮৩.৩ ও ৭৭.১ মাইক্রোগ্রাম।

বাংলাদেশের পরই এই তালিকায় আছে আফ্রিকার দেশ চাদ; এই দেশটি প্রথমবারের মতো আইকিউএয়ারের তালিকায় স্থান পেয়েছে। এছাড়া পাকিস্তান (তৃতীয়), তাজিকিস্তান (চতুর্থ), ভারত (পঞ্চম) এবং ওমান ষষ্ঠ স্থানে আছে।

আইকিউএয়ারের তথ্য বলছে, ২০২১ সালে বিশ্বের মাত্র ৩.৪ শতাংশ শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। তবে বিশ্বের ৯৩টি শহরে পিএম২.৫ এর মাত্রা ডব্লিউএইচওর প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি ছিল।

আইকিউএয়ার বলছে, বায়ু দূষণ এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য হুমকি। প্রত্যেক বছর বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে বায়ু দূষণের কারণে।

মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন- প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। আইকিউএয়ার বায়ূতে পিএম-২.৫ এর যে উপস্থিতি পেয়েছে তা বৈশ্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension