আন্তর্জাতিক

ইউক্রেনের রেল স্টেশনে হামলায় মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে

ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলায় মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত পাঁচ শিশু রয়েছে। ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়, রুশ রকেট হামলার সময় ক্রামাতোরস্ক স্টেশনে চার হাজারেরও বেশি বেসামরিক যাত্রী ছিল। খবর এপি ও রয়টার্স।

আঞ্চলিক গভর্নর পাবলো কাইরিলেনকো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুরুতে মৃতের সংখ্যা ৩৯ জন বলা হয়েছিল। কিন্তু হাসপাতালে পাঠানো কয়েক ডজন আহতদের মধ্যে আরও অনেকে মারা যায়। এতে আজকের রকেট হামলায় মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

তিনি আরও বলেন, রেল স্টেশনে টোচকা ইউ স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ায় প্রাণঘাতী বোমা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।

বেসামরিক নাগরিকরা যখন দেশের নিরাপদ অঞ্চলগুলোতে যাওয়ার জন্য ট্রেনে উঠছিল তখন রকেট হামলা হয় বলে জানায় ইউক্রেনের রাষ্ট্রনিয়ন্ত্রিত রেল কোম্পানি।
পূর্ব ইউক্রেনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল দনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক রেল স্টেশনটি। ইউক্রেনের রেল সংস্থার প্রধান জানান, এতে দুটি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ক্রামাতোরস্কের মেয়র ওলেকজান্দার হোঞ্চারেঙ্কো জানান, রকেট হামলার সময় রেল স্টেশনে ৪ হাজার যাত্রী ছিল। যার বেশিরভাগই বয়স্ক, নারী ও শিশু। কেউ পা হারিয়েছে পা আবার কেউবা হাত। তারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। স্থানীয় হাসপাতালে একসেঙ্গে ৪০ টি অপারেশন চলছে বলে জানান তিনি।

এদিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরআইএর মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রেল স্টেশনে হামলার সঙ্গে তারা জড়িত নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension