প্রবাস

বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০১৮ : সভাপতি পদে নয়ন-জয়নাল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বি

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচন ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনকে নিয়ে চলছে নানামুখি হিসেবে-নিকেশ। এডভোকেট জামাল আহমেদ জনিকে প্রধান নির্বাচন কমিশনার করে ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে কমিশন। গত মে মাসে সদস্য-ভোটার অন্তর্ভূক্তির কার্যক্রম সমাপ্ত হয়েছে। সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনা করবে বলে কমিশন সূত্র জানিয়েছে।
সোসাইটির এবারের নির্বাচনে দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্য প্যানেলের একটিতে রয়েছেন সভাতি পদে কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী অর্থাৎ ‘নয়ন-আলী’ প্যানেল। ‘নয়ন-আলী’ প্যানেল চুড়ান্তের পথে থাকলেও অপর প্যানেল শুধু সাধারণ সম্পাদকের পদটি নিশ্চিত করেছে বলে জানা গেছে। এ প্যানেলে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীই একই পদে পুনরায় নির্বাচন করছেন। তবে সর্বশেষ খবরে জানা গেছে এ প্যানেলে ২০০৭ ও ২০০৮ সালে সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী জয়নাল আবেদীন সভাপতি পদে প্রার্থী হতে যাচ্ছেন। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ইফতার মাহফিলেও জয়নাল আবেদীনকে তৎপর দেখা যাচ্ছে।
জয়নাল আবেদীন জানিয়েছেন, তিনি নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা না থাকলেও বর্তমান পরিস্থিতিতে আমি এই গুরু দায়িত্ব পালনে সম্মত হয়েছি। এখন জনসংযোগ ও পরামর্শ চালিয়ে যাচ্ছি। সম্মানিত সদস্যরা চাইলে আমি সংগঠনটিকে প্রবাসীদের কাজে আরো গণমুখি করে তুলবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension