
নিউ ইয়র্কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কমিউনিটি নেতাদের আলোচনা
মাইমোনাইডেজ হসপিটালেরর সিইও ও প্রেসিডেন্ট কেন গিভস ও ভাইস প্রেসিডেন্ট ডগলাস জ্যাবলন ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে কোনি আইল্যান্ডের টাকিস বায়টি রেস্টুরেন্টে কমিউনিটির নেতাদের সঙ্গে চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিউনিটি নেতৃবৃন্ধ ইমারজেনসি রুমে দীর্ঘসময় প্রতীক্ষা কমিয়ে আনা, আমাদের নতুন প্রজন্মের পাশ করা ডাক্তারদের বেশি বেশি রেসিডেন্সি করার সুযোগ দেয়া,পার্কিং সমস্যা, রোগী রিলিজের সময়ে অযথা সময় নষ্ট না করা, বাংলা অনুবাদক নিয়োগ দেয়াসহ বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দ সিইও’র কাছে দাবি জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিইও কেন গিবস প্রতিটি দাবি নিয়েই কথা বলেন। তিনি জানান, বাংলাদেশী নতুন ডাক্তারদের রেসিডেন্সি বিষয়ে আরো বেশি সুজুগ দেয়া হবে।
এছাড়া অন্যান্য দাবির ব্যাপারে তিনি বলেন এর অনেকগুলোই ইতিমধ্যে পূরণ হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি সেবার বিষয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে শতভাগ সচেষ্ট থাকার কথা বলেন।
কমিউনিটি নেতৃবৃন্ধর মধ্যে বক্তব্য রাখেন, আবুল হাশেম, সভাপতি বাংলাদেশ মুসলিম সেন্টার ,হেলাল উদ্দিন সভাপতি বায়তুল জান্নাহ জামে মসজিদ, নাজমুল হাসান মানিক সভাপতি গ্রেটার নোয়াখালী সোসাইটি, ডক্টর মুফতি সায়েদ আনসারুল করিম, ইমাম বেলাল মসজিদ, ডাক্তার এনামুল হক সভাপতি কুমিল্লা সোসাইটি, আহসান হাবিব, সভাপতি নিউ ইয়র্ক লায়ন্স ক্লাব, এস এম ফেরদৌস সভাপতি সন্দ্বীপ ইউনাইটেড এসপি, ওমর ফারুক, সাধারণ সম্পাদক, বায়তুল জান্নাহ মসজিদ, মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি, ডাক্তার সবুর।
সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি চট্টগ্রাম সমিতি, মনির উদ্দিন, সভাপতি চট্টগ্রাম সমিতি, মোশারফ সবুজ, সাধারণ সম্পাদক, কোম্পানীগঞ্জ সমিতি, ইউনুস সরকার, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা সোসাইটি, হাফেজ আশরাফ উল্লাহ, ইমাম বায়তুল জান্নাহ জামে মসজিদ, আহসান উল্লাহ বাচ্চু, দারুল জানাহ মসজিদসহ আরো অনেকে।
সার্বিক আয়োজনে ছিলেন অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (ট্রিপল এ ফাউন্ডেশন) এর সভাপতি ও কমুনিটির অত্যন্ত পরিচিত মুখ কাজী আজম, সার্বিক সহযোগিতা ও সঞ্চালনা করেন অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (ট্রিপল এ ফাউন্ডেশন ) এর সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।



