ভারত

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।

প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাত জন ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিক দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension