
ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত
যুক্তরাষ্ট্রেের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (১৯ জুন) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির একটি জনকীর্ণ এলাকায় গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, চারজনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তবে শহরের ওই জায়গাটি ব্যস্ত এলাকা হওয়ায় তিনি পাল্টা গুলিবর্ষণ করেননি।
Chief Contee and city officials provide an update regarding a shooting with multiple victims shot, including an MPD officer, that occurred this evening in the area of 14th and U Street, NW. https://t.co/j2w5yXqvPZ
— DC Police Department (@DCPoliceDept) June 20, 2022



