অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশ

বাংলাদেশে খোলা সয়াবিন লিটারে কমল ৫ টাকা, বোতলে ৬ টাকা

আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখি। ফলে দেশের বাজারে দাম বাড়ার ১৭ দিন পর কমানো হলো দাম। দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। অর্থাৎ তেলের দাম লিটারে কমেছে ৩ শতাংশেরও কম।

রবিবার (২৬ জুন) দাম কমানোর এ ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরা। সংগঠনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশেন এ ঘোষণা দিয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে, রবিবার সকালে তেলের দাম দুই-একদিনের মধ্যে কমতে পারে বলে জানিয়েছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এর কয়েক ঘণ্টা পরেই সয়াবিন তেলের দাম কমার ঘোঘণা এলো। আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে জানিয়ে তপন কান্তি ঘোষ বলেছিলেন, এ তেলটা আমাদের আসে প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সেখান থেকে তেল আসতে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন লেগে যায়। এখানে যে সময়ের গ্যাপ রয়েছে তাই চাইলেও দেশের বাজারে তাৎক্ষণিক দাম কমানো যায় না। এই সময়ের গ্যাপটা চিন্তা করতে হয়। তবে সুখবর হলো ইন্দোনেশিয়া থেকে এখন কিছু তেল আসে, সেখান থেকেও আসতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে আবার ডলারের দামও বেড়েছে সেটাও মাথায় রাখতে হবে। এই দুটি বিষয় সমন্বয় করে দাম নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা ও ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension