খেলা

তিন মাস আগেই বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ মানে আলাদা উত্তেজনা। বিশ্বকাপের মতো আসরে সেটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে দুই দলের ম্যাচের সব টিকিট টুর্নামেন্ট শুরুর তিন মাস আগেই বিক্রি হয়ে গেছে।

ট্যুরিজম অস্ট্রেলিয়া এবং দেশটির ট্রাভেল এজেন্টরা ম্যাচের সব টিকিট বিক্রির খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং পাকিস্তান, দুই দলই সুপার টুয়েলভে গ্রুপ ২-এ রয়েছে। ভারত, পাকিস্তানের সঙ্গে এই গ্রুপে বাংলাদেশও রয়েছে, এ ছাড়া দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্ব থেকে উত্তীর্ণ হওয়া দুই দল যুক্ত হবে এই গ্রুপে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের দাপুটে পারফরম্যান্সের সামনে কোনো কূল-কিনারা করতে পারেনি বিরাট কোহলির ভারত। শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয় তাদের। আইসিসির কোনো বিশ্বকাপে সেটাই ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম হার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension