রাজনীতি

গোপালগঞ্জ ছাত্রলীগ সম্পাদককে বহিষ্কারের খবরে আনন্দ মিছিল

শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার রাতে গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল হয়েছে।

গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকায় মো. আতাউর রহমান পিয়ালকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে এ খবরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে এমন একটি সংবাদ স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তিনি জানান, আমি বহিস্কারের বিষয়টি নিশ্চিত হয়েছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension