যুক্তরাষ্ট্র

বাইডেনের মেয়াদ শেষে অবসরে যাবেন ফাউচি

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান মেয়াদ শেষে পদত্যাগ করবেন। ফাউচি(৮১) সোমবার পলিটিকো ও সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

এন্থনি ফাউচি ১৯৮০ এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকবিলায় কাজ করে এসেছেন।

তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারির আগের কোন এক সময়ে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ(এনআইএআইডি)’র পরিচালকের পদ থেকে সরে দাঁড়াবেন।

ফাউচি বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সিএনএনকে তিনি বলেন, স্পষ্টতই আজীবন ধরে কেউ একই কাজ করবে না। আমি অন্য কিছু করতে চাই।

পলিটিকোকে তিনি বলেন, কোভিড ১৯ এর শেষ দেখার জন্যে দীর্ঘ সময় এ পদে থাকার কোন পরিকল্পনা তার নেই। কারন এই রোগ খুব শিগগীরই যাচ্ছে না।

ফাউচি বলেন, আমি মনে করি এর সাথেই আমাদের বসবাস করতে হবে।

ফাউচি এনআইএআইডিতে ১৯৮৪ সাল থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ পর্যন্ত সাতজন প্রেসিডেন্টের সময়কালে এ দায়িত্ব পালন করেন।

চীন থেকে প্রথমবারের মতো বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর ফাউচি নির্ভরযোগ্য তথ্যের বিশ্বস্ত উৎস হয়ে উঠেছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension