প্রবাস

ঢাকায় জাপার চেয়ারম্যানের গাড়িতে বাসের ধাক্কা, প্রতিবাদে যুক্তরাষ্ট্র জাপা

নিউ ইয়র্ক জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সরকারি গাড়িতে এক যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। গত ১৩ আগস্ট ঢাকার বনানীর নিজ কার্যালয় থেকে উত্তরায় বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা মেরেডিয়ান হোটেলের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গোলাম মোহাম্মদ কাদের সামান্য আঘাত পান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি।
বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সংসদ লিয়াকত আলী, সাবেক সংসদ হাসনা বেগম, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডা. সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, মোহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, দপ্তর সম্পাদক আকতার কবির, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াছ, যুগ্ম সম্পাদক শফি আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী গাড়ীর চালক গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে গাড়ীর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং প্রবাসী সকল ভাইবোন দেশবাসীর কাছে চেয়ারম্যান অতিদ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension