
চিকিৎসকদের তত্ত্বাবধানে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ
চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। তারা রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আজ বৃহস্পতিবার এমনটা জানিয়েছে বাকিংহাম প্যালেস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এমনটা জানা যায়।
গতকাল প্রিভি কাউন্সিলের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। এ সময় তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তারপরই আজ রানির স্বাস্থ্যের অবনতির কথা জানায় বাকিংহাম প্যালেস।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রানির অসুস্থতা বেশ গুরুতর, যা আগে কখনো দেখা যায়নি। সাধারণত বাকিংহাম প্যালেস রাজকীয় সদস্যদের স্বাস্থ্যের বিবরণ প্রকাশ করে না, যদি না তা বেশ গুরুত্বপূর্ণ হয়।
এক টুইট বার্তায় সদ্য নির্বাচিত হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস উল্লেখ করেন, বাকিংহাম প্যালেসের এ খবরে গোটা দেশই বেশ উদ্বিগ্ন। আমার ও সমগ্র যুক্তরাজ্যের সবার চিন্তা এখন রানি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছে।
The whole country will be deeply concerned by the news from Buckingham Palace this lunchtime.
My thoughts – and the thoughts of people across our United Kingdom – are with Her Majesty The Queen and her family at this time.
— Liz Truss (@trussliz) September 8, 2022



