আন্তর্জাতিক

বাকিংহামে পৌঁছেছেন রাজা চার্লস

সমগ্র পৃথিবীকে শোকস্তব্ধ করে ৯৬ বছর বয়সে পরলোকগমন করেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রায় ৭ দশক ধরে ব্রিটিশ রাজতন্ত্র সামলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে এবার ব্রিটিশ রাজপরিবার পেতে যাচ্ছে রাজা। রাজ্য সামলাতে নতুন দায়িত্ব পাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। খবর বিবিসি।

ইতোমধ্যেই স্কটল্যান্ডের এবারডিনের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনের বাকিংহাম প্যালেসে এসে উপস্থিত হয়েছেন রাজা তৃতীয় চার্লস। সেখানেই রাজা হিসেবে নিজের প্রথম ভাষণ দেবেন চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে ৭৩ বছর বয়সী চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজা চার্লস।

এবারডিন থেকে রাজা চার্লস আর রানি ক্যামিলাকে বহনকারী বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে রয়্যাল এয়ার ফোর্সের নর্থহল্ট বিমান ঘাটিতে অবতরণ করেন। সেখান থেকে সেন্ট্রাল লন্ডন হয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে ২০ মাইল দূরের বাকিংহাম প্যালেসে এসে পৌঁছান তারা।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার কিছু আগে ঘোষণা করা হয় যে, স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে এদিন দুপুরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension