
যুক্তরাষ্ট্রে ড. আকবর আলী খান ও দ্বিতীয় রাণী এলিজাবেথের মৃত্যুতে জাতীয় পার্টির শোক
গত ৮ সেপ্টেম্বর ২০২২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদ ড. আকবর আলী খানের মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক সংবাদ বিজ্ঞপিতে জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় বলেন এক আদর্শবান মানুষ ছিলেন আকবর আলী খান। নতুন প্রজন্মের সামনে অনুকরনীয় আদর্শ রেখে গেছেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান স্বর্ণক্ষরে লেখা থাকবে। যেকোন দায়িত্বে আজীবন আপোষহীন ছিলেন আকবর আলী খান। প্রশাসন পরিচালনা অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় তিনি ছিলেন অন্যন্য। তার মৃত্যুতে দেশে অভিভাবক মহলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়।
অপর এক বার্তায় বিৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গভীর শোক প্রকাশন করেন। রানি এলিজাবেথ এর মৃত্যুতে সারা বিশ্ব আজ শোকাহত। তিনি শুধু বৃটেনের নয়, সারা বিশ্বে মানুষের কাছে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন।
শোক বার্তায় আরো জানান, সাবেক সংসদ লিয়াকত আলী, সাবেক সংসদ হাসনা বেগম, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্ট সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, ফেরদৌস ওয়াহিদ, আকতার কবির, শফি আলম, জেসমিন আকতার চৌধুরী, জি,এম, ইলিয়াছ।



