যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন কংগ্রেস কমিটির সমন

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমন জারি করেছে কংগ্রেস কমিটি। উল্লিখিত কমিটি ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনাটি তদন্ত করছে। বৃহস্পতিবার এ সমন জারি করা হয়েছে। ২০২০ সালে নির্বাচনে পরাজয়ের কারণে এই হামলার সঙ্গে ট্রাম্পের সম্পৃক্ত থাকার নতুন ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্যানেল কমিটির ভাইস চেয়ারম্যান। আররিপাবলিক ওয়ার্ল্ড

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো রকম বিরোধিতা ছাড়াই ৯-০ ভোটে প্যানেলের এই সিদ্ধান্ত পাস হয় কংগ্রেস কমিটিতে। ভোটের আগে প্যানেলের ভাইস চেয়ারপারসন লিজ চেনি বলেন, ‘আমরা বিনীতভাবে এই ঘটনার বিষয়ে সরাসরি জানতে তার প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইউএসএ টুডে লিজ চেনিকে উদ্ধৃত করে বলেছে, ‘আমাদের হাতে যেসব বিপুল তথ্য-প্রমাণাদি আছে, তাতে ৬ জানুয়ারির ঘটনার নেপথ্যে একজনেরই ভূমিকা রয়েছে। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।’ প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আরো উল্লেখ করেছেন, ‘তাকে বাদ দিয়ে এ ঘটনা ঘটতে পারে না। তিনি ব্যক্তিগত ও বাস্তবিকভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত।’

কংগ্রেসের ওই প্যানেল তাদের বৃহস্পতিবারের সেশনের বেশিরভাগ সময় কাটায় আগের তথ্যের বিশ্লেষণে ও অভিযোগের বিষয়ে যেখানে ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের পরামর্শ সত্ত্বেও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।

বরং এই রিপাবলিকান নেতা ক্রমাগতভাবে নির্বাচনে ‘কারচুপির’র মিথ্যা অভিযোগ করতে থাকেন যার পরিণতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে।

কংগ্রেস কমিটির সামনে ডোনাল্ড ট্রাম্পের শপথ করে নিজের অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা। অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা এই সমনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension