
উত্তর ক্যারোলিনায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫
পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার রাজধানী রেলিগে বৃহস্পতিবার হাঁটার পথ ধরে এক বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। কিন্তু পুলিশ তার সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, সাদা কিশোর একজন। নিহত পুলিশ কর্মকর্তাও তখন ডিউটিতে ছিলেন না। আল-জাজিরা
রেলিগের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেন, ওই এলাকার ন্যুজ রিভার গ্রিনওয়ের আবাসিক এলাকার হাঁটার পথে গুলি চালানোর এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তারা এলাকাটি ঘিরে ফেলে। রাস্তা বন্ধ করে দেয় এবং বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকতে বলা হয়। তারপরই বন্দুকধারীকে গ্রেপ্তারে তল্লাশি শুরু হয়।
পুলিশ কর্মকর্তাসহ দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পুলিশ কর্মকর্তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু আহত অপরজনের অবস্থা আশংকাজনক।
সংবাদ সম্মেলনে মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেন, এটি রেলিগ শহরের জন্য এটি একটি মর্মান্তিক ও দুঃখজনক দিন। আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) বিকেল ৫টার পরপরই একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
সংবাদ সম্মেলনে ব্যাল্ডউইন আরো বলেন, আমাদের আরও কিছু করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এই বর্বর সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে। আমাদের অনেক কিছু করার আছে, এবং আজ রাতে আমাদের শোক করার অনেক কিছু আছে।
গভর্নর রয় কুপার বলেছেন, ‘সন্ত্রাস আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। সন্ত্রাস এখন রেলিগের প্রতিটি সম্প্রদায়ের দুঃস্বপ্ন। এই ঘটনাটি হলো কান্ডজ্ঞানহীন এক ভয়ংকর ঘটনা।’
গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের একটি প্রধান সমস্যা। সেখানে শুধু চলতি বছরে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ গুলিতে মারা গেছে। এরমধ্যে অর্ধেকের বেশি লোক আত্মহত্যা করেছে।



