
বাংলাদেশ
আদালতের উত্তর দিকে অবস্থান নিয়েছে ছাত্রলীগ
রূপসী বাংলা ডেস্ক:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে আদালতের উত্তর পাশে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।বৃহস্পতিবার সকাল থেকে তারা এখানে অবস্থান নেয়।
রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এ কারণে যে কোনো প্রকার নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ সেখানে অবস্থান নেয় বলে জানা গেছে। সেখানে ঢাবি, বুয়েটসহ বেশকিছু প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অবস্থান করছেন।



