
আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ২০ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’-এর আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ফেয়ারমাউণ্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।
কার্যক্রমের আওতায় তাজা শাকসবজি, ফল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি।
আটলান্টিক সিটিতে স্বাস্থ্য ক্যাম্প
অন্যদিকে একই দিনে সকালে (২০ নিউ অক্টোবর) সিটিতে বিএএসজে ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প আয়োজিত হয়েছে।
ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন বিনা মূল্যে কোভিড ভ্যাকসিনসহ স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পায়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির লোকজন স্বাস্থ্য ক্যাম্প ও ফুড ব্যাংক কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।



