
নিউ ইয়র্কে জাপার উপজেলা দিবস পালন
নিউ ইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা উপজেলা দিবস পালন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো সংগঠনটি জানায়, গত ২৩ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় জ্যাকসন হাইটের নবান্ন রেষ্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আলোচনা সভা আয়োজিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, সাবেক কমিশনার মোহাং আলী, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডাঃ মোহাম্মদ সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, সদস্য আবদুল মোতালেব, সদস্য মহসিন আলী।
বক্তারা হুসেইন মুহাম্মদ এরশাদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘উপনেবেশিত ব্যবস্থা ভেঙে সাধারণ মানুষের শাসন প্রতিষ্ঠিত করতেই উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছেন। উপজেলা পর্যায়ে ১৮টি দপ্তর বিসিএস কর্মকর্তা নিয়োগ করে মানুষের চিকিৎসা, শিক্ষা, কৃষি, পশুপালন, মৎস চাষের বৈপ্লবিক উন্নতি সাধন করেছিলেন। শহরের সেবা গ্রামীণ মানুষের দুয়ারে পৌছে দিয়েছিলেন পল্লীবন্ধু। উপজেলা পর্যায়ে মুন্সেফ কোর্ট ও বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট ব্রাঞ্চ স্থাপন করে আইনি সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে কাজ করেছেন উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি শাসন সৃষ্টি করেছিলেনপল্লীবন্ধু এরশাদ। কিন্তু এখন উপজেলা পরিষদে জীবন নেই, উপজেলা পরিষদ যেন লাশ হয়ে আছে। এখন উপজেলা পরিষদ আমলা নির্ভর হয়ে পড়েছে। সেবার পরিবর্তে শোষণ চলছে। আমরা পল্লীবন্ধু স্বপ্নের উপজেলা পরিষদ দেখতে চাই। পরিশেষে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব কুনু মিঞার অকাল মৃত্যুতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।



