প্রধান খবরবাংলাদেশ

সমাবেশ-মিছিল নিষিদ্ধ করার ক্ষমতাসংক্রান্ত বিধান কেন অবৈধ নয় : হাইকোর্ট

সমাবেশ বা মিছিল পুলিশ কমিশনারের নিষিদ্ধ করার ক্ষমতাসংক্রান্ত বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (৩০ অক্টোবর) এ-সংক্রান্ত রিটের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতাসংক্রান্ত পুলিশ আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরীসহ পাঁচজন জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে পুলিশ আইনের ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

পুলিশ আইনের ধারা ২৯-এ বলা হয়েছে—‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ থাকবে না সরকারের অনুমতি ছাড়া।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension