যুক্তরাষ্ট্র

হাতুড়ি হামলায় আমরা মানসিকভাবে বিধ্বস্ত : ন্যান্সি পেলোসি

ন্যান্সি পেলোসি বলেছেন, তার স্বামীর ওপর সহিংস হামলায় তার হৃদয় ব্যথিত এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

বিবিসি জানিয়েছে, ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভের এই স্পিকার বলেছেন, পুলিশের দ্রুত পদক্ষেপ এবং তার সুচিকিৎসার ব্যবস্থার জন্য তার পরিবার কৃতজ্ঞ।

ন্যান্সি পেলোসি বলেন, হামলার পর ৮২ বছর বয়সি পলের অবস্থার উন্নতি হচ্ছে।

উল্লেখ্য, ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা হয়। স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) হামলাকারী হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোয় পেলোসির বাড়িতে এ আক্রমণ চালান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পল পেলোসির মাথার খুলি ভেঙে গেছে। তার ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ভালো আছেন পল। হামলাকারী হাতুড়ি হাতে স্পিকার ন্যান্সি পেলোসিকেও খুঁজছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলাকে ঘৃণ্য আখ্যা দিয়েছেন। তিনি একে রাজনৈতিক হিসেবে দেখছেন।

সান ফ্রান্সিসকোর পুলিশপ্রধান বিল স্কট বলেন, হামলাকারী পেলোসির বাড়িতে বেলা আড়াইটার আগে ঢুকে পড়েন। বাড়িতে একা থাকা পল পেলোসির ওপর হাতুড়ি নিয়ে হামলা করেন।

এ ঘটনায় ডেভিড ডিপেপে নামে ৪২ বছর বয়সি ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশ জানায়, এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, পল পেলোসিকে বেঁধে রেখে ন্যান্সি বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে চেয়েছিলেন হামলাকারী। তবে এর আগেই পল যেকোনোভাবে ৯১১-এ ডায়াল করে ফোনে পুলিশকে ঘটনাটি জানান।

পুলিশপ্রধান বলেন, ‘এ হামলা উদ্দেশ্যপ্রণোদিত।’

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘রাজনৈতিক সহিংসতার স্থান যুক্তরাষ্ট্রে নেই। যথেষ্ট হয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension