
ভারত
পাঞ্জাবে শিব সেনা নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা
ভারতের পাঞ্জাবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নেতার নাম সুধীর সুরি। তিনি শিব সেনা তাকশালি সংগঠনের নেতা ছিলেন। মন্দিরের বাইরে তাকে গুলি করে হত্যা করার সময়ও তার সঙ্গে নিরাপত্তা পুলিশের প্রহরা ছিল।
এই হামলার জন্য কে বা কারা দায়ী তা জানা যায়নি। তবে সন্দীপ সিং নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। হামলাকারীর সঙ্গে একটি এসইউভিতে আরো তিনজন ঘটনাস্থলে ছিল এবং তারা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শিখ সংগঠন, বিশেষ করে খালিস্তানিদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলার জন্য পরিচিত ছিলেন সুরি।



