প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গুলিতে আহত ১০

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যটির কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় এই ঘটনা ঘটে। রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস অনুমোদিত একটি নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় অন্তত ১০ জনকে গুলি করা হয়।

ফিলাডেলফিয়া পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুলির ঘটনায় আহতদের অনেকের আঘাত বেশ গুরুতর এবং তাদেরকে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হামলায় আহত ভুক্তভোগীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া ঘটনার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে ফিলাডেলফিয়া পুলিশের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension