
রাজীব গান্ধীর ৬ হত্যাকারীকে মুক্তি
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণসহ ৬ হত্যাকারীকে মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার (১১ নভেম্বর) এক রায়ে সুপ্রিম কোর্ট তাদের মুক্তির আদেশ দেন।
এনডিটিভির খবরে বলা হয়, এর আগে সাজাপ্রাপ্তদের মুক্তির জন্য তামিলনাড়ু সরকার রাজ্যপালের কাছে আবেদন করেছিল বলে রায়ে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট।
মুক্তি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন অ্যান্থান, নলিনীর স্বামী মুরুগান, রবার্ট পায়াস এবং রবিচন্দ্রন।
গত মে মাসে রাজীব গান্ধী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক পেরারিভালানকে মুক্তি দেন আদালত।
১৯৯১ সালের ২১ মে এক নির্বাচনী সভায় যোগ দিতে গেলে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে লক্ষ্য করে ধানু নামের এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। সে হামলায় রাজীব গান্ধীর মৃত্যু হয়।
সাবেক প্রধানমন্ত্রীকে হত্যায় তামিল টাইগার এলটিটিই গ্রুপ জড়িত বলে বলা হয়।



