ভারত

উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে চুমু, বরের বিরুদ্ধে থানায় কনে

বিয়ের বর বৌভাতের অনুষ্ঠানে অতিথিদের সামনে কনেকে চুম্বন করেছেন বর। এ ঘটনা বেজায় চটেছেন কনে। এমনকি বরের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৬ নভেম্বর বিয়ে হয়ে ওই দম্পতির। এরপর ২৮ নভেম্বর পাভাসা গ্রামে চলছিল বিয়ে পরবর্তী বৌভাতের অনুষ্ঠান। বর ও কনে সেজেগুজে মঞ্চে বসেছিলেন। হঠাৎ করেই ৩০০ অতিথির সামনে স্ত্রীকে চুম্বন করেন বর। আর তাতেই বেজায় চটে গেলেন কনে।

মঞ্চ থেকে নেমে কনে সোজা চলে গেছেন নিজের ঘরে। পরিবারের বাকি সদস্যরা কনেকে শান্ত করার নানা রকম চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত থানায় গেছেন কনে।

পুলিশের কাছে কনের অভিযোগ, বরের সঙ্গে আর থাকতে চান না। বাপের বাড়িতেই থাকতে চান তিনি। বরের আচরণ তার মোটেও ভালো লাগেনি। ৩০০ লোকের সামনে যে লোক এমন কাজ করতে পারে তার চরিত্র মোটেও ভালো নয় বলেও দাবি কনের। বরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও আবেদন করেছেন তিনি।

এ বিষয় বর বলেছেন, চুমু খাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানতো আমার স্ত্রী। আমার সঙ্গে তার একটা শর্ত হয় যে, আমি যদি সব লোকের সামনে তাকে চুমু খেতে পারি, তাহলে সে আমাকে ১৫০০ রুপি দেবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি, তাহলে আমি তাকে ৩০০০ রুপি দেব।

পুলিশ এ বিষয়টা কনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ রকম কোনো কথাই হয়নি তাদের মধ্যে। পুলিশের সামনেই দীর্ঘ সময় ধরে কথা কাটাকাটি চলে। পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত বর-কনে ঠিক করেন যে, তারা আর একসঙ্গে থাকবেন না। দু’জনে ঠিক করেন, স্বল্প সময়ের মধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন জানাবেন।

টাইমস অব ইন্ডিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension