বাংলাদেশ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

রূপসী বাংলা ডেস্ক:দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডের রায় দেয়া হয়।

বৃহস্পতিবার পুরানো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার পর তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত সাবেক কেন্দ্রীয় কারাগারের কারাগারে নেয়া হয়েছে।

এরপর রায়ের প্রতিক্রিয়া নিয়ে বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অন্য নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি কীভাবে চলবে সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল জানান, আমাদের গঠনতন্ত্রের দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা আছে। সুতরাং সেই অনুযায়ী দল চলবে। এ নিয়ে আপনাদের (সাংবাদিক) মাথা ব্যথার কোনো কারণ নেই। দল তার নিজস্ব গতিতে চলবে।

গঠনতন্ত্রে কী আছে- প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, গঠনতন্ত্র আপনি পড়ে নিন।

বিএনপির গঠনতন্ত্রের ৮ ধারায় রয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, দলের গঠনতন্ত্রে আছে, চেয়ারপার্সন কেনো কারণে সাময়িকভাবে অনুপস্থিত থাকলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন। এটাই গঠনতন্ত্রের বিধান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension