যুক্তরাষ্ট্র

ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর…

মানুষ আস্তে আস্তে একেবারে নিম্নস্তরে নেমে যাচ্ছে। তার উদাহরণ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী শিক্ষিকা আনা লেই ডি’ইতোরে। তিনি ফোর্থ ডিগ্রির এক শিক্ষার্থী বালককে শয্যাসঙ্গিনী করেছেন। এ অভিযোগে তাকে আটক করে পাঠানো হয়েছে বাটলার কাউন্টি জেলে। তিনি লুইসভিল ভিত্তিক লাকোটা লোকাল স্কুলের এক শিক্ষার্থীকে নিজের যৌন বাসনা পূরণে বেআইনিভাবে শিকারে পরিণত করেছেন। এখনও বিচারকাজ শুরু হয়নি। নতুন বছরে ১০ জানুয়ারি এর বিচার শুরু হওয়ার কথা। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সংঘটিত হয়েছে এ বছর ২১শে মে থেকে ৩০শে আগস্ট পর্যন্ত। এ সময়ে যৌন সম্পর্ক স্থাপন করেছেন ১৩ বছর এবং ১৬ বছর বয়সী টিনেজারের সঙ্গে।

লিবার্টি জুনিয়র স্কুলে ২০২১-২২ স্কুলবর্ষের দ্বিতীয় সেমিস্টারের সময় তিনি ছিলেন একজন শিক্ষার্থী কাম শিক্ষিকা। এ সময়ে তিনি ছিলেন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। তবে যৌন লালসা চরিতার্থ করার জন্য তিনি ওই বালককে নগ্ন ছবি পাঠাতেন। এরপরই ওই শিক্ষার্থীকে যৌনসঙ্গী করেছেন। গাড়িতে করে বেড়ানোর সময় তাকে শিকারে পরিণত করেছেন।

এডুকেশন ডিস্ট্রিক্টের মুখপাত্র বেটসি ফুলার বলেন, এমন ভয়াবহ অভিযোগ শোনার পর আমরা অবিশ্বাস্য রকম হতাশ। আমরা উদ্বিগ্ন যে, এমন অপরাধ একজন শিক্ষার্থী কাম শিক্ষিকা করতে পারে, যখন তিনি আমাদের স্কুলে সময় দিচ্ছিলেন। বর্তমান স্কুলবর্ষ শুরুর পরই আমরা নোটিশ করি যে, আনা লেই ডি’ইতোরে’র বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তাকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করে আইন প্রয়োগকারীরা। এই স্কুলে এ বছরের ৪ঠা মে পর্যন্ত শিক্ষার্থী কাম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আর যে অভিযোগ করা হয়েছে তা ঘটেছে এর পরের মাসে। এটা অপরিহার্য যে, আমাদের স্কুলগুলোতে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে হবে। এ জন্যই আমরা শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের অনুরোধ করি কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে প্রশাসকদের জানাতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension