
নিউ ইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে প্রথম বাংলাদেশি-আমেরিকানের পদোন্নতি
এনওয়াইপিডিতে ডেপুটি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান খন্দকার আব্দুল্লাহ। নিউ ইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর পদে খন্দকার আব্দুল্লাহই প্রথম বাংলাদেশি-আমেরিকান। তিনি নিউইয়র্ক সিটির ৬৯ প্রিসেংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্রিমিন্যাল জাস্টিসে স্নাতক খন্দকার আবদুল্লাহ তার কর্মের জন্য এর মধ্যে পুলিশের অনেকগুলো মেডেল লাভ করেছেন।
বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৩ সালে খন্দকার আব্দুল্লাহ আমেরিকায় আসেন। সিলেটের বালাগঞ্জ থানার তালতলা গ্রামের প্রয়াত খন্দকার মদব্বির আলী ও মুহিবুন্নেসা চৌধুরীর ছেলে খন্দকার আবদুল্লাহ শিশুকালে আমেরিকায় এলেও এখনও সাবলীল বাংলায় কথা বলেন। পরিবার নিয়ে তিনি নিউ ইয়র্কের লংআইল্যান্ড এলাকায় বসবাস করেন। তিনি ২০০৫ সালে নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন। ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন খন্দকার আব্দুল্লাহ।
মনজুর এলাহী হলেন এন ওয়াই ডি এর একজন সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট
মনজুর এলাহী ৯০ এর দশকের শুরুতে তার বাবা-মায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জন জে কলেজে পড়ার আগে তিনি নিউ ইয়র্কের সিটি কলেজে ইলেকটিকাল ইঞ্জিনিয়ারিংয়েও পড়াশোনা করেছেন। লেফটেন্যাটে পদোন্নতির আগে তিনি ম্যানহাটনের ২৫ তম থানায় সার্জেন্ট হিসাবে এবং ব্রঙ্কসের ৪২ তম থানায় পুলিশ অফিসার হিসাবে কাজ করেছিলেন। তার ১৪ বছরের সফল কর্মজীবনে, তিনি পেট্রোল সার্ভিস ব্যুরো এবং কাউন্টার টেরোরিজম ব্যুরো সহ অনেক গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে কাজ করেছেন। মনজুর এলাহী বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন ট্রাস্টি এবং বর্তমানে তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য।
মেহেদী মামুন হলেন এন ওয়াই ডি এর একজন সদ্য পদোন্নতিপ্রাপ্ত সার্জেন্ট
যশোরের পদ্মবিলা নিবাসী রোকসানা বেগম এবং মো রবিউল ইসলামের ছেলে মেহেদী মামুন। তিন ভাইবোনের মধ্যে তিনি বড় সন্তান । যশোর এম এম কলেজ থেকে স্নাতক ডিগ্রী শেষ করার পর ভাগ্য বদলাতে ২০০৫ সালে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০০৬ সাল থেকেই কর্মরত আছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে । ২০১৩ সাল পর্যন্ত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে নিউ ইয়র্ক শহরকে সেবা দেওয়ার পর তিনি পুলিশ অফিসার হিসেবে পদোন্নতি পান। দায়িত্বে ছিলেন ৪৩ প্রিসেন্টে। ২০১৭ সাল থেকে তিনি সফলতা ও নিষ্ঠার সাথে কাউন্টার টেররিজমে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৩ ডিসেম্বর তিনি সার্জেন্ট হিসেবে নিউইয়র্ক সিটি পুলিস ডিপার্টমেন্টে সততার সাথে কাজ করার শপথ গ্রহণ করেন। মেহেদী মামুন বর্তমানে বাংলাদেশী আমেরিকান পুলিস এ্যাসোসিয়েশনে কো-ট্রেজারার হিসেবে দায়িত্বপালন করছেন ।
এ ছাড়াও গৌতম কে কুন্ডু, জিনাত ফাতেমা, এমডি এ রহমান অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট (ট্রাফিক সুপারভাইজার ) পদে পদোন্নতি পান ।
বাংলাদেশি সহকর্মীদের পেশাগত উন্নয়ন ছাড়াও বাংলাদেশি কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করছে বাপা। পদোন্নতি অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন এর কর্মকর্তারা সহ অনেক বাংলাদেশী পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন। বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম ( প্রিন্স ) পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন ।







