ভারত

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

ভারতের রাজনৈতিক দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় ভারতের শীর্ষস্থানীয় এই রাজনীতিককে। ,

৭৬ বছর বয়সী এই নেত্রী অবস্থা স্থিতিশীল দলীয় সূত্রে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার।,

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানায়, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। গত মঙ্গলবার থেকে তিনি অসুস্থ ছিলেন। ,

গতবছরের ১২ জুন সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দুইবার কভিডে আক্রান্ত হয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension