প্রবাস

বিএএসজের উদ্যোগে নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ৪ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় পাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার নিমিত্তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী অভিবাসীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য প্রস্তুতি, সাক্ষাৎকার প্রদান সংক্রান্ত প্রস্তুতিসহ ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা অর্জনে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম, আফিয়া নাসরিন ও ভিক্টোরিয়া মার্টিনেজ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কমিউনিটির অভিবাসীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশি অভিবাসী রাশেদুল ইসলাম কর্মশালায় অংশগ্রহণ করে সম্প্রতি নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে তিনি বেশ উপকৃত হয়েছেন। তিনি এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিএএসজে কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নাগরিকত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক অভিবাসীদেরকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আহবান জানান।

উল্লেখ্য, সম্পূর্ণ বিনা খরচে সপ্তাহের প্রতি বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭সাতটা পর্যন্ত অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension