বাংলাদেশ

কোটালীপাড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

গোপালগঞ্জ প্রতিনিধি:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার রায় ঘোষনার পরে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটালীপাড়া উপজেলা চত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসন,সদস্য কবিরুল ইসলাম রুনি,সদস্য সিররাজ সরদার, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক বুলবুল হাজরা, সেচ্ছাসেবকলীগ নেতা হান্নান সাহ্, পৌরছাত্রলীগের সভাপতি চৌধুরি সেলিম আহম্মেদ ছোটন,সহ-সভাপতি সাকিব আহম্মেদ,প্রদীপ হালদার,সাবেক ভিপি চপল সরদার,উপজেলা ছাত্রলীগের সহ -সভাপতি শামীম দাড়িয়া,জুয়েল মুন্সী,নিয়াজ মো্রশেদ হিরো,পৌরছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিকাইল,সাংগঠনিক সম্পাদক জুলহাস শেখ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাজিব বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দলীয় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension