প্রবাস

আয়োজিত হলো স্মার্ট টেক আইটি সলিউশনের বুট ক্যাম্প কর্মশালা

আমেরিকার আলোচিত আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেক আইটি সলিউশন স্কুল ক্যাম্পাসে হয়ে গেল তিনদিন ব্যাপী বুট ক্যাম্প কর্মশালা।

সম্প্রতি যারা কোর্স সম্পন্ন করেছেন এবং যারা জব এর জন্য মার্কেটে আছেন তাদের জন্য ছিল স্মার্টটেকের উদ্যোগ। লাইভ ও অনলাইনে প্রতিদিন প্রায় ১৪০জন স্টুডেন্ট এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে স্টুডেন্টদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও সম্প্রতি যারা জব পেয়েছেন তাদেরকে পদক প্রদান করা হয়।

অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ, টাইম টিভির সিইও আবু তাহের, টিভিএন২৪ এর হেড অব মার্কেটিং এ.এফ মিজবাহ-উজ-জামান, আইবিটিভির মি. হাসান, এটিএন বাংলার টিভি রিপোর্টার কানু দত্ত, প্রিন্ট মিডিয়া ঠিকানার পত্রিকার প্রতিনিধি ও আরো অনেকে।

টিবিএন২৪ ও টাইম টিভিকে বাংলাদেশি কমিউনিটি ডেভলপমেন্ট ও স্মার্ট টেককে সাপোর্ট করার জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টাইম টিভির সিইও আবু তাহের এবং টিভিএন২৪ এর হেড অব মার্কেটি মি. রহমানকে এই এওয়ার্ড হস্তান্তর করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension