আন্তর্জাতিক

ভূমিকম্পে ধসে গেল ২ হাজার বছরের পুরনো রোমান দুর্গ

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২ হাজার বছরের পুরনো দুর্গও। তুরস্কের গাজিয়ানতেপ শহরের একটি রোমান যুগের দুর্গ ভূমিকম্পে ধসে পড়েছে।

সোমবারের (৬ ফেব্রুয়ারি) দুটি ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনাগুলো ক্ষতির মুখে পড়েছে। তুরস্কের অন্যতম সংরক্ষিত দুর্গগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত গাজিয়ানটেপ দুর্গের পাথরের দেয়ালের কিছু অংশ ধসে গেছে। এ দুর্গের পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব কোণের বিভিন্ন অংশ ভূমিকম্পে ধসে যায়। ধসে যাওয়া পাথর রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

মূল স্থাপনার চারপাশের লোহার রেলিংগুলো আশপাশের ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। দুর্গের পাশের দেওয়ালও ধসে পড়েছে।

তুরস্কের সরকারি জাদুঘরের ওয়েবসাইট অনুসারে, আধুনিক গাজিয়ানতেপের কেন্দ্রে উঁচু জমিতে অবস্থিত এ দুর্গের কিছু অংশ হিট্টাইট সাম্রাজ্যের বলে মনে করা হয়। কিন্তু মূল ভবনটি দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে রোমানরা নির্মাণ করেছিল। এটি পরবর্তীতে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আমলে বড় ও মজবুত করা হয়েছিল। তাকে দুর্গের স্থপতি বলা হয়।

দুর্গটি ১২শ ও ১৩শ শতাব্দীতে আইয়ুবিদের শাসনামলে এবং ওসমানিয়া খিলাফতের সময় নিজের অবস্থান ধরে রাখে। বিংশ শতাব্দীতে তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময়ও এটি বেশ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে একে জাদুঘরে রূপ দেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension