
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার স্বাধীনতা দিবস উদযাপন
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও পবিত্র মাহে রমজানের ইফতার পার্টি উদযাপন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ২৬ মার্চ রোজ (রবিবার) এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে মিলনায়তনে এই উদযাপনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, প্রধান অতিথি ছিলেন গোলাম মেরাজ ও গেস্ট অব অনার বাংলাদেশে অবস্থানরত সাবেক সংসদ লিয়াকত আলী অনুষ্ঠানের টেলি কনফারেন্সে বক্তব্য দেন করেন। বিশেষ অতিথি উপদেষ্টা গিয়াস মজুমদার, বিগ্রেডিয়ার (অব) নাসির হোসেন, ডা. মোমিনুল হক।
আরো বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি লিয়াকত আলী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, জাপার সাংগঠনিক সম্পদাক ওসমান চৌধুরী, প্রচার সম্পাদক মীর জাকির, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াছ, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সদস্য আবুল কাসেম চৌধুরী, সদস্য মেজবান উদ্দিন বীর বিক্রম, সদস্য আজহারুল হক খোকা, আবুল বশর মিলন, আমিনুল খান, মিজানুর রহমান, মোৎ আউয়াল মুন্না, মনিরুল ইসলাম প্রমুখ।



