প্রবাস

যুক্তরাষ্ট্র বিএনপির ইফতার ও স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রে শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার এবং স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এসময় প্রয়াত সাবেক সহসভাপতি আবুল খায়ের ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজাদের জন্য দোয়া করা হয়।

রোববার (২৬ মার্চ) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই ইফতার ও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সভায় কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ মো. আতিকুর রহমান।

উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সহসভাপতি জামাল আহমেদ জনির সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহসভাপতি এমদাদুল হক কামাল। স্বাগত বক্তব্য রাখেন এস এম ফেরদৌস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের প্রথম ভিপি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, আসালের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এ করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, গোলাম ফারুক শাহীন, জহির মোল্লা, এম এ রেজা, গিয়াস উদ্দিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক সিটি বিএনপি সিনিয়র আহ্বায়ক সোহরাব হোসাইন, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খাঁন, ব্রুকলিন বিএনপির সভাপতি গোলাম মাহমুদ প্রমুখ।


সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান দুলাল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, ফোরামের সাবেক সভাপতি নাসিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসাইন, বিশিষ্ট কলামিস্ট সাঈদ তারেক, সাবেক নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম খান, বিএনপি নেতা বি এম বাদশা, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ওবায়দুল হক, নিউ ইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, মো. আমিনুল ইসলাম চৌধুরী , মোঃ আশরাফ হোসাইন, দেওয়ান কায়সার, মহানগর বিএনপি সদস্য নূরে আলম, ইন্টার স্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি সালেহ চৌধুরী, লং আইল্যান্ড বিএনপির সভাপতি পাখি আলিম, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, মহানগর শ্রমিক দল সভাপতি হুমায়ুন কবির, বিএনপি নেতা জামিলুর রহমান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension